গুজবে আতঙ্ক নয়, দেশে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেলের মজুদ রয়েছে: ডিমলা ইউএনও | বিডি-প্রেস 24 ডট কম
হোম / জনদুর্ভোগ, জাতীয় / বিস্তারিত

গুজবে আতঙ্ক নয়, দেশে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেলের মজুদ রয়েছে: ডিমলা ইউএনও

23 July 2026, 11:29:44

গুজবে আতঙ্ক নয়, দেশে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেলের মজুদ রয়েছে: ডিমলা ইউএনও

মোঃ বাদশা সেকেন্দার ভুট্টো, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ

জ্বালানি তেলের সংকটের গুজব ছড়িয়ে পড়ায় নীলফামারীর ডিমলা উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে গ্রাহকদের ভিড় লক্ষ্য করা গেছে। তবে প্রশাসন জানিয়েছে, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই দেশে এখন ও ৪৫ দিনের তেল মজুদ রয়েছে। তাই গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। ২৩ জুলাই (বৃহস্পতিবার) সকালে
ডিমলা উপজেলার মেসার্স আলম ফিলিং স্টেশন ও মেসার্স আফতাব ফিলিং স্টেশনের ম্যানেজার বলেন, আমরা আমাদের ডিপো থেকে তেলের সরবরাহ বা সংকট সংক্রান্ত কোনো ধরনের নির্দেশনা বা তথ্য পাইনি।তবে গুজবের কারণে সাধারণ মানুষ অতিরিক্ত তেল সংগ্রহের জন্য পাম্পে ভিড় করছেন।
এ বিষয়ে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান বলেন, সারা দেশের জন্য সরকারের প্রায় ৪৫ দিনের জ্বালানি তেলের মজুদ রয়েছে। তেলের সংকটের যে খবর ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ গুজব ভিত্তিহীন। প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার ও ফিলিং স্টেশন মনিটরিং করা হচ্ছে, যাতে কোনো ধরনের কৃত্রিম সংকট বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের প্রতি আমাদের আহ্বান, কোনো ধরনের গুজবে কান না দিয়ে আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল কেনার চেষ্টা করবেন না। সরকার ভাবমূর্তি নষ্ট করার জন্য একটি মহল গুজব ছড়াচ্ছেন। পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছি, আজ বিকালে আমরা তেল পাম্প গুলো পরিদর্শনে যাব।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গুজব ছড়িয়ে বাজারে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: