মোল্লাহাটে মিলু মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে রূপসা ব্রাইট ফিউচার চ্যাম্পিয়ন
মোল্লাহাটে মিলু মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে রূপসা ব্রাইট ফিউচার চ্যাম্পিয়ন

মাইকেল, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে মরহুম শেখ মজিবুর রহমান (মিলু মিয়া) স্মৃতি চারদলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ঢাকা ক্লাব আজিমপুর একাডেমিকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রূপসা ব্রাইট ফিউচার ফুটবল একাডেমি।
শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টা থেকে দিনব্যাপী মোল্লাহাট খলিলুর রহমান ডিগ্রি কলেজ মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে রূপসা ব্রাইট ফিউচার ফুটবল একাডেমি ও ঢাকা ক্লাব আজিমপুর একাডেমির মধ্যকার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে ৪-৩ গোলে জয় পেয়ে শিরোপা নিশ্চিত করে রূপসা ব্রাইট ফিউচার ফুটবল একাডেমি।
এর আগে সেমিফাইনালে রূপসা ব্রাইট ফিউচার ফুটবল একাডেমি ২-০ গোলে সিপন ফুটবল কোচিং সেন্টার একাডেমিকে পরাজিত করে ফাইনালে ওঠে। অপর সেমিফাইনালে ঢাকা ক্লাব আজিমপুর একাডেমি ও সাতক্ষীরা ফুটবল একাডেমির ম্যাচটি নির্ধারিত সময়ে ড্র হয়। পরে টাইব্রেকারে ৫-৪ গোলে সাতক্ষীরা ফুটবল একাডেমিকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে ঢাকা ক্লাব আজিমপুর একাডেমি।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন। বিশেষ অতিথি ছিলেন মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রমজানুল হক।
এ সময় উপস্থিত ছিলেন মোল্লাহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান, সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী, বিএনপি নেতা শেখ ইকবাল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ ছাড়া শেখ আল আমিন, শেখ আব্দুল্লাহ, শেখ আল হাফিজ, শেখ ইমন, ওয়াহিদুল, শেখ আরাব, শেখ বাপ্পি, শেখ বিজয়, নতুন সেক ও শেখ কাবিলসহ অনেকে উপস্থিত ছিলেন।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: