ভোলাহাটে পুলিশের অভিযানে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ভোলাহাটে পুলিশের অভিযানে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৩৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার চাঁপাইনবাবগঞ্জের নির্দেশনায় এবং ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর বারিকের নেতৃত্বে মঙ্গলবার (৪ আগস্ট) রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে উপজেলার হাউসপুর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে হাউসপুর গ্রামের আলাউদ্দিন আলার ছেলে সাইদুল ইসলাম (২৫)-এর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ১৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় তাকে গ্রেপ্তার করে পুলিশ। ভোলাহাট থানার ইনচার্জ মোঃ আব্দুর বারিক জানায়, উদ্ধারকৃত ফেনসিডিল জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে গ্রেপ্তার ব্যক্তিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: