চরফ্যাশনে কুচিয়ামোড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবস পালিত | বিডি-প্রেস 24 ডট কম
হোম / জাতীয় / বিস্তারিত

চরফ্যাশনে কুচিয়ামোড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবস পালিত

16 July 2026, 11:49:07

চরফ্যাশনে কুচিয়ামোড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবস পালিত

মোঃ নুর হোসেন,চরফ্যাশন (ভোলা)প্রতিনিধিঃ

ভোলার চরফ্যাশন উপজেলার কুচিয়ামোড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মাদ্রাসা মিলনায়তনে এক দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
এসময় মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ,সহকারী অধ্যাপক-প্রভাষক, সহকারী শিক্ষক,শিক্ষিকা ও কর্মচারী উপস্থিত ছিলেন। অত্র প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মাওলানা মোঃ আফজাল হোসাইন জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের অবদান জাতি চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে বলে উল্লেখ করেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: