হোটেল-রেস্তোরাঁ খাতে নিন্মতম মজুরি বাস্তবায়নে শ্রীমঙ্গলে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত
হোটেল-রেস্তোরাঁ খাতে নিন্মতম মজুরি বাস্তবায়নে শ্রীমঙ্গলে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

দেওয়ান মাসুকুর রহমান, শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৪ জুলাই ২০২৬ :
হোটেল ও রেস্তোরাঁ খাতে নিন্মতম মজুরি বাস্তবায়ন বিষয়ে অংশীজনদের নিয়ে শ্রীমঙ্গলে এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিয়াউর রহমান।
সভায় শ্রীমঙ্গলের বিভিন্ন হোটেল, মোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁ প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক তপন বিকাশ তঞ্চঙ্গ্যা হোটেল ও রেস্তোরাঁ খাতে ন্যূনতম মজুরি বাস্তবায়নের প্রয়োজনীয়তা, আইনগত দিক এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন।
এছাড়া, অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক পপি রানী দে ন্যূনতম মজুরি বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় স্লাইড উপস্থাপনার মাধ্যমে তুলে ধরেন।
তিনি শ্রমিকদের অধিকার সংরক্ষণ, আইনানুগ মজুরি প্রদান এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের করণীয় বিষয়গুলো নিয়ে অংশগ্রহণকারীদের অবহিত করেন।
সভায় উপস্থিত প্রতিনিধিরা বিষয়টি নিয়ে মতামত প্রদান করেন এবং হোটেল ও রেস্তোরাঁ খাতে ন্যূনতম মজুরি বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: