কসবায় ব্যাংকার হত্যাকারির ফাঁসির দাবিতে নবীনগরে মানববন্ধন অনুষ্ঠিত | বিডি-প্রেস 24 ডট কম
হোম / আদালত / বিস্তারিত

কসবায় ব্যাংকার হত্যাকারির ফাঁসির দাবিতে নবীনগরে মানববন্ধন অনুষ্ঠিত

13 July 2026, 11:42:07

কসবায় ব্যাংকার হত্যাকারির ফাঁসির দাবিতে নবীনগরে মানববন্ধন অনুষ্ঠিত

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার কসবার উত্তরা ব্যাংক পিএলসি গোপীনাথপুর শাখা’র প্রিন্সিপাল অফিসার মো. আরিফুল ইসলামের উপর বর্বরোচিত হামলা-খুনের প্রতিবাদে ও হত্যাকারি খুনি আলীকে দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ) বিকালে ব্যাংকার্স ফোরাম নবীনগরের উদ্যোগে উপজেলা সদরের আধুনিক বহুমুখী সমবায় মার্কেটের পার্কিং সাইটে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে। গত ০৭ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দে ব্যাংকার মো. আরিফুল ইসলামকে হামলা করে। এতে ০৮ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন।

কৃষি ব্যাংকের ম্যানেজার আব্দুল্লা আল রুমানের সভাপতিত্বে ও সোস্যাল ইসলামি ব্যাংকের ম্যানেজার মো. ফরিদুল আলমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন নবীনগর উপজেলাস্থ জনতা ব্যাংকের ম্যানেজার আশরাফুল ইসলাম, ব্রাক ব্যাংকের ম্যানেজার সুমন, ইসলামি ব্যাংকের ম্যানেজার আবু নোমান কাউছার, রুপালী ব্যাংকের ম্যানেজার আশিকুর রহমান, অগ্রনী ব্যাংকের ম্যানেজার আব্দুল জব্বার, আল-আরাফা ইসলামি ব্যাংকের ম্যানেজার আলাউল হকসহ অন্যান্যারা।

এ সময় উপস্থিত ব্যাংকাররা খুনিকে কেন এখনো গ্রেফতার করা হয়নি এজন্য হতাশা প্রকাশ করে কঠোর হুশিয়ারি দিয়ে পর্যায়ক্রমে কর্ম বিরতিসহ একাধিক কর্মসূচী গ্রহনের কথা জানান।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: