রাজাপুরে মাদকের বিরুদ্ধে অভিযান: স্বামী-স্ত্রীসহ ৩ জনের কারাদণ্ড | বিডি-প্রেস 24 ডট কম
হোম / মাদক / বিস্তারিত

রাজাপুরে মাদকের বিরুদ্ধে অভিযান: স্বামী-স্ত্রীসহ ৩ জনের কারাদণ্ড

13 July 2026, 9:05:02

রাজাপুরে মাদকের বিরুদ্ধে অভিযান: স্বামী-স্ত্রীসহ ৩ জনের কারাদণ্ড

মোঃ ইমরান মুন্সি,জেলা প্রতিনিধি ঝালকাঠি:

​ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠি গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। আজ শনিবার (১২ জুলাই) পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

​অভিযান পরিচালনাকারী ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও রাজাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব শামিম রেজা সজিব বিষয়টি নিশ্চিত করেছেন।

​দণ্ডপ্রাপ্তরা হলেন:

১. কালাম সরদার (পিতা: মৃত সামছু সরদার), গ্রাম: কানুদাসকাঠি, গালুয়া—তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

২. মোসা: রুপিয়া বেগম (স্বামী: কালাম সরদার), গ্রাম: কানুদাসকাঠি, গালুয়া—তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

৩. শিউলি বেগম (স্বামী: কালাম সরদার), গ্রাম: কানুদাসকাঠি, গালুয়া—তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

​সহকারী কমিশনার (ভূমি) শামিম রেজা সজিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে কানুদাসকাঠি এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ হাতেনাতে তাদের ধরা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোষী সাব্যস্ত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিকভাবে তাদের সাজা প্রদান করা হয়েছে।

​তিনি আরও জানান, জনস্বার্থে মাদকের বিরুদ্ধে রাজাপুর উপজেলা প্রশাসনের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: