রুহিয়ায় মাদক ও ক্যাসিনোবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ
রুহিয়ায় মাদক ও ক্যাসিনোবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক, রুহিয়া | ঠাকুরগাঁওঃ
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় মাদক ও ক্যাসিনোর ভয়াবহতা রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রচারণা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার রুহিয়া উপজেলার রামনাথ হাটে স্থানীয় জনসাধারণের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও রুহিয়া উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এই সচেতনতামূলক কর্মসূচিটি পরিচালিত হয়। কর্মসূচিতে বক্তারা মাদকমুক্ত সমাজ গড়া এবং ক্যাসিনোসহ যেকোনো ধরনের জুয়া ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
প্রচারণা কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মজহারুল ইসলাম বাদল, রুহিয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল মালেক মানিক, যুগ্ম সম্পাদক মোঃ মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইন্তাজুল হক, রুহিয়া থানার এসআই মাসুম, আগামীর স্বপ্ন মানবিক সংস্থার চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান সুমিত।
এছাড়াও রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন, সহ সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ মোঃ আকাশ, সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ কুদরত আলী, প্রেসক্লাবের সদস্য মোঃ মাসুদুর রহমান, আহসান হাবীব রুবেল, ইব্রাহিম জামান, মোঃ সুমন আলী, রুহিয়া উপজেলা যুবদলের সভাপতি মোঃ আনার আলী, রুহিয়া পশ্চিম ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান, রুহিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ মিলন চৌধুরী ও সমাজসেবক মোঃ আনছারুল ইসলাম আলালসহ স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
মাদক ও ক্যাসিনোর বিরুদ্ধে এমন উদ্যোগকে স্থানীয় সচেতন মহল সাধুবাদ জানিয়েছেন।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: