মোল্লাহাটে এক হিন্দু নারীকে মুসলিম বানিয়ে বিবাহ করে,তার স্বর্ন এবং নগদ টাকা নিয়ে পালিয়ে ছে তার স্বামী ঈসা রুহুল্লার পরিবার | বিডি-প্রেস 24 ডট কম
হোম / অপরাধ / বিস্তারিত

মোল্লাহাটে এক হিন্দু নারীকে মুসলিম বানিয়ে বিবাহ করে,তার স্বর্ন এবং নগদ টাকা নিয়ে পালিয়ে ছে তার স্বামী ঈসা রুহুল্লার পরিবার

25 June 2026, 8:40:29

মোল্লাহাটে এক হিন্দু নারীকে মুসলিম বানিয়ে বিবাহ করে,তার স্বর্ন এবং নগদ টাকা নিয়ে পালিয়ে ছে তার স্বামী ঈসা রুহুল্লার পরিবার

মোল্লাহাট প্রতিনিধিঃ

মোল্লাহাট ঘোষগাতি গ্রামে এক হিন্দু নারীকে মুসলিম ধর্ম গ্রহণ করিয়ে,তাকে বিবাহ করে, মেয়েটির সর্বস্ব সম্পদ কৌশলে তার কাছ থেকে নিয়ে তাকে ঘর থেকে বের করে দিয়ে, ঘরে তালা দিয়ে, পালিয়েছে তার পরিবার।

নামঃইসা রুহুল্লা,(১৭)পিতাঃনজরুল বিশ্বাস ওরফে নজু সাং ঘোসগাতি, ডাকঃকুলিয়া,উপজে,লামোল্লাহাট, শ্রীমতি চম্পা কুমারী, বর্তমান নাম খাদিজা পিতা শ্রীঃ রঞ্জিত ঘোষ, মাতা শ্রী শিপ্রারাণী, গ্রাম হাতি বন্ধা, উপজেলা গাবতলি, জেলা বগুড়া।

ঐ নারীর কাছ থেকে জানা যায়,এই ঈসা রুহুল্লা ঢাকায় থাকতেন এবং তার সঙ্গে টিকটকে পরিচয় হয়,এবং পরিচয়ের সূত্র ধরে ঐ নারী ঈসা রুহল্লার বাসায় আসেন,এবং দুইজন ধর্মীয় মতে বিবাহ করেন,এবং ছয় মাস পর তাকে রেখে পালিয়ে যান,কিন্তু এই ঈসা রুহুল্লা একদিন তার মামাতো ভাইয়ের ছবি দেখিয়ে ছিলেন মোবাইল ফোনে,এবং হটাত একদিন মোবাইল ফোনে ঐ মামাতো ভাইয়ের টিকটক আইডি ঐ নারীর সামনে চলে আসে।এবং এই টিকটক আইডিতে মোবাইল নাম্বার দেখতেপান এবং ঐ মোবাইল নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে,ঐ ঈসা রুহুল্লার বাড়িতে আসেন।
এবং তাদের বাড়িতে আসলে, মেয়েটিে হিন্দু ধর্ম থেকে, কোর্ট থেকে এফিডেভিট করে মুসলিম ধর্ম গ্রহণ করান। এবং তাকে বিবাহ করেন এবং এই মেয়েটির কাছে থাকা স্বর্ণ এবং নগদ টাকা সব এই ছেলে বিভিন্ন কৌশলে তার কাছ থেকে নিয়ে আত্মসাৎ করেন। এবং এগুলো আত্মসাৎ করার পর, মেয়েটিকে অমানুষিক নির্যাতন শুরু করেন।
ঐ নারীর শাশুড়ি এবং ননদ,তাকে সব সময় টর্চার করতে থাকেন, এবং একপর্যায়ে তারা তাকে ঘর থেকে নেমে যেতে বলেন।কিন্তু সে না নামতে চাওয়ায়,তাকে জোরপূর্বক ঘর থেকে বের করে দিয়ে,ঘরে তালা দিয়া সকলেই বাড়ি থেকে পালিয়েছেন।
এবং আরো জানতেপারা যায় তার যাওয়ার জায়গা না থাকায় সে যেতে রাজি হয় না, যার কারণে তার উপর চালায় নির্যাতন, একপর্যায়ে খাদিজার শাশুড়ি এবং ননদ তাকে ঘর থেকে বের করে দিয়ে ঘরে তালা মেরে রেখেছেন। তারা সকলেই আত্মগোপন করিয়াছেন,এমত অবস্থায় খাদিজার চাচা শ্বশুর আর বাড়িতে তাকে আশ্রয় দিয়েছেন।এবং আরো জানা যায় ঈসা রুহুল্লার পরিবার ঐ নারীর কাছ থেকে ৩০০টাকার স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর করিয়ে নিয়েছেন।
বর্তমানে এলাকার সর্বস্তরের জনগণ খাদিজার পাশে এসে দাঁড়িয়েছেন,এলাকার সকলেরই দাবি খাদিজাকে উপযুক্ত সম্মান দিয়ে তাকে বউ হিসেবে মেনে নেয়া হোক, এ বিষয়ে এলাকার সর্বস্তরের জনতা মোল্লাহাট থানার অফিসার ইন-চার্জ কাজী রমজানুল হকের সঙ্গে এর দেখা করেন, এ বিষয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।এ বিষয়ে ঈসা রুহুল্লার পিতার সঙ্গে মোবাইলফোনে যোগাযোগ করা হলে তিনি কিছুই বলতে রাজি হননি।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: