রাজাপুরে বিরোধীয় সম্পত্তির গাছ কেটে নেয়ার চেষ্টার অভিযোগ
রাজাপুরে বিরোধীয় সম্পত্তির গাছ কেটে নেয়ার চেষ্টার অভিযোগ

মোঃ ইমরান মুন্সি, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে পৈত্রিক সম্পত্তি থেকে জোরপূর্বক গাছ কেটে নেয়ার চেষ্টার অভিযোগ উঠেছে আমিনুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মো. ইমরান হোসেন (২৬) রাজাপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, রাজাপুর উপজেলার ব্র্যাক অফিসের সামনের এলাকার বাসিন্দা ইমরান হোসেনের পরিবারের সঙ্গে একই এলাকার আমিনুল ইসলামের পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিরোধপূর্ণ জমির পরিমাণ ৪৩ শতাংশ, যার বিএস খতিয়ান নম্বর ২১১০ এবং এসএ খতিয়ান নম্বর ১৩৫৭। ইমরানের দাবি, তাঁরা তিনজন বৈধ কাগজপত্রের ভিত্তিতে ওই জমি ভোগদখল করে আসছেন। কিন্তু প্রতিপক্ষ আমিনুল ইসলাম ওই সম্পত্তির মালিকানা দাবি করে আসছেন।তাকে একাধিকবার তার দাবিকৃত সম্পত্তির কাগজপত্র দেখাতে বললেও সে দেখাতে পারেনি।
ইমরানের অভিযোগ, গত ৩ নভেম্বর সকাল ৮টার দিকে আমিনুল ইসলাম লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে গিয়ে বিভিন্ন প্রজাতির গাছ কাটতে শুরু করেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে গাছ কাটতে নিষেধ করলে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ এবং বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়।
এ বিষয়ে ইমরান হোসেন রাজাপুর থানায় লিখিত অভিযোগ দিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করে আমিনুল ইসলাম বলেন, ‘আমাদের সন্ধ্যায় থানায় ডেকেছে দুই পক্ষকে। আমি জানি না কী অভিযোগ হয়েছে আমার নামে।
এ বিষয়ে রাজাপুর থানার এএস আই বিশ্বজিৎ কুন্ডু বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে এবং জমি মাপা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: