গুরুদাসপুরে পালিত হল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
গুরুদাসপুরে পালিত হল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

সজিবুর রহমান নাটোর প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলার সব সরকারি, আধা সরকারি, বেসরকারি ও স্বায়ত্ত শাসিত ভবনসহ সকল প্রতিষ্ঠানে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা দেন প্রশাসন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ। এতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম। সভাটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশীদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমাছ আলী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কানিজ ফাতিমা, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম দুদু সরদার, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী ও বিএনপি নেতা মনিরুজ্জামান হেনাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ ছাড়া অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে বাদ জোহর সুবিধাজনক সময়ে জাতির শান্তি অগ্রগতি কামনায় উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির ও গির্জায়সহ ধর্মীয় উপাসনালয় বিশেষ দোয়া, মোনাজাত ও প্রার্থনার আয়োজন করে উপজেলা প্রশাসন।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: