চিতলমারীতে ইসলামী আন্দোলন নেতৃবৃন্দের দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান
চিতলমারীতে ইসলামী আন্দোলন নেতৃবৃন্দের দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান

চিতলমারী প্রতিনিধি_ ২ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবারঃ
বাগেরহাটের চিতলমারীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার নেতৃবৃন্দ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। গতকাল ১ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার গভীর রাতে তারা উপজেলার বিভিন্ন মণ্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বী ভাইদের সঙ্গে কুশল বিনিময়, খোঁজখবর গ্রহণ ও আর্থিক অনুদান প্রদান করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চিতলমারী উপজেলা শাখার বিপ্লবী সভাপতি মাওলানা সুলতান মাহমুদ খান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি ডা. নাজমুল হুদা, সন্তোষপুর ইউনিয়ন শাখার সভাপতি নাজমুল হোসেন জুয়েল, উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা সাখাওয়াত হোসেনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ এ সময় বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি দেশের জনগণ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তবে আমরা কখনো শাসক হিসেবে নয়, বরং জনগণের সেবক হিসেবে কাজ করব। দেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং সাম্য, শান্তি ও ভ্রাতৃত্বপূর্ণ সমাজ গঠনই আমাদের লক্ষ্য। এই রাষ্ট্রে কেউ সংখ্যালঘু নয়—আমরা সকলে মিলেই বাংলাদেশের নাগরিক।”
তারা আরও বলেন, “দুর্গাপূজা কেবল সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, বরং এটি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও ঐক্যের প্রতীক। আমরা চাই, সব নাগরিক শান্তি, নিরাপত্তা ও আনন্দঘন পরিবেশে ধর্মীয় উৎসব উদযাপন করতে পারে।”
ইসলামী আন্দোলন নেতৃবৃন্দের এই উদ্যোগে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের মধ্যে আনন্দ ও সন্তুষ্টির সঞ্চার হয়েছে। পূজামণ্ডপ কমিটির সদস্যরা এ ধরনের আন্তঃধর্মীয় সৌহার্দ্যমূলক উদ্যোগকে স্বাগত জানান এবং এ ধরনের কার্যক্রম সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: