মার্কিন বাংলাদেশ অসম বানিজ্যচুক্তি বাতিল করতে হবে: নুর আহমদ বকুল
মার্কিন বাংলাদেশ অসম বানিজ্যচুক্তি বাতিল করতে হবে: নুর আহমদ বকুল

দেওয়ান মাসুকুর রহমানঃ
“অন্তবর্তী সরকারের ড. ইউনুসের অবৈধভাবে করে যাওয়া মার্কিন-বাংলাদেশ অসম বানিজ্যচুক্তি কে রেখে, বিএনপি সরকার পার্লামেন্টে তা আলোচনা না করে চুক্তি নিয়ে যেভাবে লুকোচুরি খেলছে তা ’এদেশের জনগণ মেনে নেবে না। চুক্তির নামে বিভিন্ন ধারা উপধারা যেভাবে মার্কিন কর্তৃত্ব দেখানো হয়েছে তাতে অর্থনীতির স্বাধীনতা, সর্বভৌমত্ব ক্ষুন্ন হবে। মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে এদেশের মানুষ পাকিস্তানী উপনিবেশিকতায় জাল ছিড়ে দেশ স্বাধীন করেছিল। মার্কিন সাম্রাজ্যবাদ সেদিনও সপ্তম নৌ বহর পাঠিয়ে বাংলাদেশের স্বাধীনতা নস্যাৎ করতে চেয়েছিলো, স্বাধীনতার ৫৪ বছর পর মেটিকুলাস ডিজাইন করে মার্কিন বাংলাদেশ অসম চুক্তির মাধ্যমে পুন: উপনিবেশ করার অপচেষ্টা হচ্ছে। এদেশে ধর্মাশ্রয়ী ফ্যাসিবাদী শক্তি ও মার্কিন অপশক্তিসহ দক্ষিণপন্থী শক্তির সম্মিলিত চেষ্টা রয়েছে, এদেশে মার্কিন সাম্রাজ্যবাদের ঘাটির ভিত্তি তৈরী করা। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশের জনগণকে স্বাধীনতা সার্বভৌম রক্ষার সংগ্রামে এগিয়ে আসার আহ্বান জানান।”
শনিবার (১৩ জুন ২০২৬) বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মার্কিন-বাংলাদেশ অসম বানিজ্যচুক্তির প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল করা হয়েছে। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি কমরেড মাহমুদুল হাসান মানিকের সভাপতিত্বে পার্টি অফিস প্রঙ্গণে মিছিল পূর্ব সমাবেশ প্রধান বক্তা হিসেবে জননেতা কমরেড নুর আহমদ বকুল উপরোক্ত বক্তব্য রাখেন। মিছিলে চুক্তি বাতিল, জননেতা মেননের মুক্তি দাবী করা হয়।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: