বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন | বিডি-প্রেস 24 ডট কম
হোম / রাজনীতি / বিস্তারিত

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন

6 June 2026, 4:35:40

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন

দেওয়ান মাসুকুর রহমান, শ্রীমঙ্গল মৌলভীবাজার প্রতিনিধিঃ

জলবায়ুর সুরক্ষায় প্রকৃতির অনুপ্রেরণা গড়ব ভবিষ্যৎ’ এই স্লোগানকে সামনে নিয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘হ্যান্ডস বাংলাদেশ’ এর উদ্যোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন করা হয়েছে।

শুক্রবার (৫ জুন ২০২৬) বিকালে শ্রীমঙ্গল শহরের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচি গ্রহণ করা হয়।

সংগঠনটি জারুল, কৃষ্ণচূড়া, সোনালো বৃক্ষসহ নানা জাতের ফলের গাছ রোপণের উদ্যোগ নিয়েছে।

কর্মসূচির উদ্বোধন করেন শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন ফয়েজ আহমদ, এম এ করিমসহ আরো অনেকে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: