এখন ঘুমাতে পারিনা জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে শাহাদাত হোসেন সেলিম এমপি
এখন ঘুমাতে পারিনা জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে শাহাদাত হোসেন সেলিম এমপি

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর -১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম বলেছেন গত ১৭ বছর ঘুমাতে পারিনি স্বৈরাচারের আতঙ্কের কারনে এখন ঘুমাতে পারিনা সাধারণ জনগনকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে। আমার ঘুমের মধ্যেই বেড়িবাজার বা বেড়িবাঁধ সড়কটি সবসময় স্বপ্নের মধ্যে দেখা দেয়। রামগঞ্জ চৌরাস্তা থেকে যে ৪লেন করার পরিকল্পনাসহ বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছি, সেগুলো সবসময় আমার মাথার মধ্যে আছে। আজ শনিবার সকাল সাড়ে ১১টায় রামগঞ্জ ওয়াপদা খাল পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।
রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক কাজী আতিকুর রহমানের সভাপতিত্বে এসময় তিনি আরো বলেন আমি সন্ত্রাস ও মাদক নির্মূলে আপনাদের সকলের সহযোগিতা চাই। মাদকের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করেছি।
খাল পরিস্কার অভিযান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ উদ্দিন চৌধুরী, রামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল হক মজু, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, আবুল বাশার সতু, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আলমগীর হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব আবদুস সাত্তার মজুমদার, যুগ্ম আহবায়ক আতিকুর রহমান রিপন, উপজেলা ছাত্রদলের আহবায়ক জহির রায়হান বাবু, পৌর ছাত্রদলের আহবায়ক শাহীন আলম মুন্না প্রমূখ।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: