কুষ্টিয়ায় বিজিবির অভিযানে গাঁজা ও অবৈধ নকল বিড়ি আটক | বিডি-প্রেস 24 ডট কম

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে গাঁজা ও অবৈধ নকল বিড়ি আটক

29 August 2025, 3:28:14

কুস্টিয়া প্রতিনিধিঃ ২৯ আগস্ট শুক্রবার ২০২৫।

সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ধারাবাহিক অভিযানে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) গাঁজা ও বিপুল পরিমাণ অবৈধ নকল বিড়ি আটক করেছে।

আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) ভোর ৫টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মদনের ঘাটে হাবিলদার মোঃ আমিরুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভারতীয় ২৫.৫ কেজি গাঁজা আটক করা হয়, যার আনুমানিক মূল্য ৩,২৩,২৫০ টাকা।
অভিযানটি পরিচালিত হয় ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি’র তত্ত্বাবধানে।

এর আগে গতকাল (২৭ আগস্ট ২০২৫) দুপুর ১১টা ৩০ মিনিটে সহকারী পরিচালক মোঃ জাকিরুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদর থেকে একটি বিশেষ টহল দল ভেড়ামারা উপজেলার মেইন রাস্তায় অভিযান চালায়। এসময় পরিত্যক্ত অবস্থায় ৪,০০০ অবৈধ নকল বিড়ি উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ২,২০,০০০ টাকা।

জব্দকৃত নকল বিড়ি কাস্টমস অফিসে জমা করা হয়েছে এবং গাঁজা ধ্বংসের জন্য ব্যাটালিয়নের সিজার স্টোরে সংরক্ষণের প্রক্রিয়া চলছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, তারা মাদক পাচারসহ সকল প্রকার অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: