জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর অভিযান অন লাইন জুয়ার এজেন্ট গ্রেফতার | বিডি-প্রেস 24 ডট কম
হোম / আদালত / বিস্তারিত

জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর অভিযান অন লাইন জুয়ার এজেন্ট গ্রেফতার

12 May 2026, 11:43:19

জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর অভিযান অন লাইন জুয়ার এজেন্ট গ্রেফতার

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধিঃ

১০-০৫-২০২৬ তারিখে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর একটা টীম রানীনগর থানা এলাকায় মাদক অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা কালে অভিযানিক টীম জানতে পারেন যে একজন ব্যাক্তি কুমুরিয়া গ্রামে একজন ঔষধের দোকানদার তার নিজ দোকানে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করছে।

ঘটনার সত্যতা যাচায়ের জন্য রানী নগর থানাধীন কুমুরিয়া গ্রামে সাবত্রী ফার্মাসিতে গিয়ে আসামি বজেন্দ্র নাথ সরকার পিতা গোলক সরকার গ্রাম কুমুরিয়া থানা রানী নগর জেলা নওগাঁ এর দুইটা মোবাইল চেক দেখা যায় যে আসামি বজেন্দ্রনাথ অনলাইন জুয়ার প্লাটফর্ম Mostbet সহ একাধিক অনলাইন জুয়ার এজেন্ট।

তার দুইটা মোবাইলে একাধিক সীম ব্যাবহার করে গত এক মাসে ১ লক্ষ ৯৮ হাজার টাকার অন লাইন জুয়ার ট্রানজেকশন তথ্য পাওয়া যায়। আসামির বিরুদ্ধে রানী নগর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: