- মোল্লাহাট উপজেলা মহিলা দলের আহবায়ক রেনজিনা আহমেদ প্রিয়াংকা কে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে মোল্লাহাট মহিলা দলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
- কাঠালিয়ায় মরণফাঁদ বাঁশের সাঁকো: পরিদর্শনে ইউএনও,সুদৃষ্টি কামনা এমপির
- যাত্রাপুর বাজারে ব্র্যাক সিড অ্যান্ড এ্যাগ্রো এন্টারপ্রাইজ এর আয়োজনে কৃষকদের মাঝে সবজি বীজ ও জৈব বালাইনাশক বিতরন
মাদারীপুরের রাজৈরে সুদের টাকা নিয়ে দ্বন্দ্বে দেনাদারকে পিটিয়ে মারল পাওনাদার!
মাদারীপুরের রাজৈরে সুদের টাকা নিয়ে দ্বন্দ্বে দেনাদারকে পিটিয়ে মারল পাওনাদার!

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধিঃ
মাদারীপুরের রাজৈর উপজেলায় সুদের টাকা পরিশোধকে কেন্দ্র করে রহিম সর্দার ( ৪৮) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হ/ত্যার অভিযোগ উঠেছে পাওনাদারের বিরুদ্ধে।
শনিবার (৯ মে) সন্ধ্যায় রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রহিম সর্দার ওই গ্রামের সোহরাব সর্দারের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ব্যবসার উদ্দেশ্যে একই এলাকার আসাদ ব্যাপারীর কাছ থেকে সুদে টাকা নিয়েছিলেন রহিম। ওই টাকার পাওনা নিয়ে শনিবার সন্ধ্যায় রহিমের সঙ্গে আসাদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আসাদ ও তার সহযোগীরা রহিমকে মারধর শুরু করেন। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নি/হতের বোন নিলুফা বেগম বলেন, আমার ভাই আসাদের কাছ থেকে ৫০ হাজার টাকা সুদে নিয়েছিল। পরে সুদ-আসলসহ এক লাখ টাকা পরিশোধও করেছে। এরপরও আসাদ আরও টাকা দাবি করে আসছিল। টাকা না দিলে হত্যার হুমকিও দিয়েছিল। আজ আমার ভাইকে মেরে ফেলেছে।
এ বিষয়ে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, এই ঘটনা মূলত টাকা লেনদেন সম্পর্কিত। তারা দুজন একসাথে ব্যাবসা করতেন। পাওনাদার আসাদ টাকা চাইতে গেলে তর্কাতর্কির এক পর্যায়ে হাতাহাতি হয় এবং রহিমকে ঘুষি মারে। এতে তিনি মারা যান। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
























মন্তব্য: