মোংলায় সাড়ে ১০ কেজি হরিনের মাংস সহ হরিন শিকারি আটক-১
মোংলায় সাড়ে ১০ কেজি হরিনের মাংস সহ হরিন শিকারি আটক-১

আজাদ রুহুল আমিনঃ বাগেরহাট জেলা প্রতিনিধি-২২ আগস্ট শুক্রবার ২০২৫।
বাগেরহাট জেলার মোংলায় সাড়ে ১০ কেজি হরিণের মাংস ও ৮ টি পা সহ ১ জন হরিণ শিকারীকে আটক করেছে কোস্ট গার্ড আজ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার মধ্যরাত ২ টায় কোস্ট গার্ড স্টেশন হারবারিয়া কর্তৃক বাগেরহাটের মোংলা থানাধীন সাইলো সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা কালে এলাকা হতে সাড়ে ১০ কেজি হরিণের মাংস ও ৮ টি পা সহ কুখ্যাত ১ জন হরিণ শিকারীকে আটক করেছে কোস্টগার্ড। আটককৃত ব্যক্তির ঠিকানাঃ মোঃ হাসান (৩৪), পিতাঃ নজরুল গাজী, গ্রামঃ জয়মনি, পোস্টঃ চাঁদপাই, থানাঃ মোংলা, জেলাঃ বাগেরহাট।
জব্দকৃত হরিণের মাংস ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপাই ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: