- পরশুরামে তীব্র লোডশেডিং , তেলের সংকট, পানির অভাবে ক্ষতির মুখে ইরি-বোরো চাষীরা
- ভোলা সরকারি কলেজে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সন্ত্রাসবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মোল্লাহাটে মাহবুব ডেন্টাল কেয়ারও ডিভাইস কসমেটিক মুসলমানি সেন্টার, এর স্বত্বাধিকারী বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদ
বটিয়াঘাটায় ঘাসফুল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পরিচালকের বিরুদ্ধে ইসলাম বিরোধী কার্যকলাপের অভিযোগ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
বটিয়াঘাটায় ঘাসফুল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পরিচালকের বিরুদ্ধে ইসলাম বিরোধী কার্যকলাপের অভিযোগ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

রিপন রায়, বটিয়াঘাটা প্রতিনিধিঃ
বটিয়াঘাটায় ঘাসফুল ফাউন্ডেশনের উদ্যোগে “নারী ও শিশু অধিকার প্রতিষ্ঠা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার নিশ্চিত ” কর্মকান্ডের নামে ইসলাম বিরোধী কার্যকলাপ’র তীব্র প্রতিবাদ জানিয়ে গতকাল সোমবার বিকেলে উপজেলার কৃষ্ণনগর বাজারে এক বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয় । তৌহিদী জনতার নামের ব্যানার ও ফেস্টুনে সমাবেশ থেকে ঘাসফুল ফাউন্ডেশনে লাইসেন্স বাতিল ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোঃ মতিন সিদ্দিকী ও ম্যানেজার এলিজা সায়মা ইমার অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবি জানানো হয় ।
এদিকে এলাকাবাসি সুত্রে জানাযায় গত পরশু রবিবার রাতে ২০/২৫ জন মুখোশ ধারী ঘাসফুল ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মতিন সিদ্দিকী ও পরিচালক এলিনা পারভীন এর বাড়িতে তাকে খুজতে যায় এবং তাদের-কে না পেয়ে অকথ্য ভাষায় গালি গালাজ করার এক পর্যায়ে তাদের-কে নাস্তিক আখ্যা দিয়ে হত্যার হুমকি দেয় বলে অভিযোগ পাওয়া গেছে ।
এ ব্যাপারে মতিন সিদ্দিকী ও এলিনা পারভীন এর সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের উভয়ের ফোন সুইসঅফ পাওয়া যায় ।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
























মন্তব্য: