রিপন রায়, বটিয়াঘাটা প্রতিনিধিঃ
বটিয়াঘাটায় ঘাসফুল ফাউন্ডেশনের উদ্যোগে "নারী ও শিশু অধিকার প্রতিষ্ঠা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার নিশ্চিত " কর্মকান্ডের নামে ইসলাম বিরোধী কার্যকলাপ'র তীব্র প্রতিবাদ জানিয়ে গতকাল সোমবার বিকেলে উপজেলার কৃষ্ণনগর বাজারে এক বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয় । তৌহিদী জনতার নামের ব্যানার ও ফেস্টুনে সমাবেশ থেকে ঘাসফুল ফাউন্ডেশনে লাইসেন্স বাতিল ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোঃ মতিন সিদ্দিকী ও ম্যানেজার এলিজা সায়মা ইমার অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবি জানানো হয় ।
এদিকে এলাকাবাসি সুত্রে জানাযায় গত পরশু রবিবার রাতে ২০/২৫ জন মুখোশ ধারী ঘাসফুল ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মতিন সিদ্দিকী ও পরিচালক এলিনা পারভীন এর বাড়িতে তাকে খুজতে যায় এবং তাদের-কে না পেয়ে অকথ্য ভাষায় গালি গালাজ করার এক পর্যায়ে তাদের-কে নাস্তিক আখ্যা দিয়ে হত্যার হুমকি দেয় বলে অভিযোগ পাওয়া গেছে ।
এ ব্যাপারে মতিন সিদ্দিকী ও এলিনা পারভীন এর সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের উভয়ের ফোন সুইসঅফ পাওয়া যায় ।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।