ঢাকার সাত কলেজ এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে
ঢাকার সাত কলেজ এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে

স্টাফ রিপোর্টারঃ ঢাকা , ১৬ আগস্ট শনিবার ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঢাকার সরকারি সাত কলেজ আনুষ্ঠানিকভাবে আলাদা হয়ে গেছে। প্রশাসনিক, একাডেমিক ও আর্থিক দায়িত্বের পাশাপাশি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের তথ্য, ছবি ও ভর্তি পরীক্ষার ফি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপাচার্য নিয়াজ আহমদ খান দায়িত্বগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্বর্তী প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াসের কাছে।
এ সময় পৃথকীকরণ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে ঢাবি উপাচার্য নতুন বিশ্ববিদ্যালয়ের সার্বিক সাফল্য কামনা করেন। এর ফলে সাত কলেজ এখন থেকে স্বাধীনভাবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে পরিচালিত হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য (প্রশাসন) সায়মা হক বিদিশা, সহ–উপাচার্য (শিক্ষা) মামুন আহমেদ, কোষাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন আবদুস সালাম, প্রক্টর সাইফুদ্দীন আহমদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়কসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সাত কলেজের অধ্যক্ষেরা।
নতুন বিশ্ববিদ্যালয়ের কাঠামো অনুযায়ী, পাঠদানের ৪০ শতাংশ অনলাইনে এবং বাকি ৬০ শতাংশ সশরীরে অনুষ্ঠিত হবে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: