নেত্রকোনায় মদন পৌরসভার টোল আদায়কে কেন্দ্র করে জুলাই যোদ্ধা নিহত | বিডি-প্রেস 24 ডট কম
হোম / অপরাধ / বিস্তারিত

নেত্রকোনায় মদন পৌরসভার টোল আদায়কে কেন্দ্র করে জুলাই যোদ্ধা নিহত

24 November 2026, 1:58:24

নেত্রকোনায় মদন পৌরসভার টোল আদায়কে কেন্দ্র করে জুলাই যোদ্ধা নিহত

মোঃ মিনারুল ইসলাম(জেলা প্রতিনিধি,নেত্রকোনা)

 

নেত্রকোণার মদন পৌরসভায় টোল আদায়কে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে লাথির আঘাতে জুলাইযোদ্ধা আব্দুল বারেক (৮৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে মদন-কেন্দুয়া সড়কের চানগাঁও ইউনিয়নের চকপাড়া মড়লবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়,মদন পৌরসভার বাড়িভাদেড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে আতিকুল ইসলাম (১৯) টোল আদায় করতে ছিলেন। এ সময় সিএনজিচালিত অটোরিক্সার টোল আদায়কে কেন্দ্র করে চানঁগাও ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত আব্দুল গনির ছেলে জুলাইযোদ্ধা আব্দুল বারেকের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়।

এক পর্যায়ে আতিকুলের লাথির আঘাতে বারেক মিয়া মাটিতে লুটিয়ে পড়ে যান বলে অভিযোগ উঠেছে। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নিহতের ছেলে শফিকুল বলেন, টোল আদায়কারী আমার বাবাকে হত্যা করেছে। আমি আমার বাবার হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসি চাই।

এ বিষয়ে মদন থানার অফিসার ইনচার্জ সালাউদ্দিন করিম বলেন,এ ঘটনায় প্রধান অভিযুক্ত কারীকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে প্রেরন করা হবে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard