সখিপুরে বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, জ্বালানি সরবরাহে সমন্বয়ের নির্দেশ | বিডি-প্রেস 24 ডট কম

সখিপুরে বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, জ্বালানি সরবরাহে সমন্বয়ের নির্দেশ

19 April 2026, 2:31:44

সখিপুরে বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, জ্বালানি সরবরাহে সমন্বয়ের নির্দেশ

মোঃ মেরাজ শিকদার, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ

টাঙ্গাইলের সখিপুরে শিক্ষা অবকাঠামো উন্নয়নে নতুন দিগন্তের সূচনা হয়েছে। সখীপুর আদর্শ বালিকা বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান।

শনিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, শিক্ষার মানোন্নয়নে আধুনিক ও নিরাপদ অবকাঠামো গড়ে তোলা সরকারের অগ্রাধিকার। তিনি আশা প্রকাশ করেন, নতুন ভবন নির্মিত হলে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে।

এসময় মন্ত্রী স্থানীয় জ্বালানি সরবরাহ ব্যবস্থার বিষয়েও কথা বলেন। তিনি সখীপুর উপজেলার তিনটি পেট্রোল পাম্পে যেন একই দিনে ও সমন্বিতভাবে জ্বালানি (পেট্রোল) সরবরাহ নিশ্চিত করা হয়, সে বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনি, প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, দলীয় নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ।
সভা শেষে মন্ত্রী সার্বিক উন্নয়ন কার্যক্রমে স্থানীয় প্রশাসনকে আরও আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: