গুরুদাসপুরে কাতার চ্যারিটির উপকরণ বিতরণ, ১১ দুস্থকে আর্থিক সহায়তা প্রদান | বিডি-প্রেস 24 ডট কম
হোম / উন্নয়ন / বিস্তারিত

গুরুদাসপুরে কাতার চ্যারিটির উপকরণ বিতরণ, ১১ দুস্থকে আর্থিক সহায়তা প্রদান

21 September 2026, 10:15:57

গুরুদাসপুরে কাতার চ্যারিটির উপকরণ বিতরণ, ১১ দুস্থকে আর্থিক সহায়তা প্রদান

সজিবুর রহমান নাটোর প্রতিনিধি:

নাটোরের গুরুদাসপুরে সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কাতার চ্যারিটির উদ্যোগে ২১টি বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে গ্রাম পুলিশের মাঝে পোশাক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ১১ জনের প্রত্যেককে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক দেওয়া হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এসব উপকরণ ও সহায়তা বিতরণ করা হয়।
কাতার চ্যারিটির অর্থনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় বিতরণ করা উপকরণের মধ্যে রয়েছে সাতটি কর্নফ্লাওয়ার মিলিং মেশিন, সাতটি টুকটুক সিএনজি এবং সাতটি মালবাহী ট্রাইসাইকেল। উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র পরিবারের সদস্যদের এসব উপকরণ দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ।
বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত সচিব মো. সাইদুর রহমান, গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম ও গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম।
উপকরণ পাওয়া সালমা আক্তার, মুক্তার হোসেন ও আক্কেল আলী বলেন, এসব উপকরণ তাদের পরিবারের স্বচ্ছলতা ফেরাতে সহায়ক হবে। মেশিন, সিএনজি ও মালবাহী গাড়ি ব্যবহার করে নিয়মিত কাজ করতে পারলে ভবিষ্যতে তাদের অন্যের সহযোগিতার ওপর নির্ভর করতে হবে না। এ উদ্যোগের জন্য তারা কাতার চ্যারিটি ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।
এদিকে একই অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে গ্রাম পুলিশের মাঝে পোশাক বিতরণ করা হয়। পাশাপাশি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ১১ জনকে ১০ হাজার টাকা করে মোট ১ লাখ ১০ হাজার টাকার চেক দেওয়া হয়।
বিতরণ কার্যক্রম শেষে অবসরপ্রাপ্ত স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ প্রবীণ ব্যক্তিদের খোঁজখবর নেন এবং তাঁদের হাতে বিভিন্ন উপহার তুলে দেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard