১০নং সারেংকাঠী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাজী রাজিব রাফি | বিডি-প্রেস 24 ডট কম
হোম / নির্বাচন / বিস্তারিত

১০নং সারেংকাঠী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাজী রাজিব রাফি

21 June 2026, 8:31:39

১০নং সারেংকাঠী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাজী রাজিব রাফি

মো সম্রাট সিকদার, নেছারাবাদ উপজেলা প্রতিনিধি:

তরুণ প্রজন্মের হাত ধরে পরিবর্তনের অঙ্গীকার: চেয়ারম্যান পদপ্রার্থী কাজী রাজিব রাফি।সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরকারি স্বরূপকাঠি কলেজ ছাত্রদল।

পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার ১০নং সারেংকাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের সমার্থন পেলে চেয়ারম্যান পদ প্রার্থী হতে চান কাজী রাজিব রাফি।

আধুনিক, দুর্নীতিমুক্ত এবং জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ার প্রত্যয় নিয়ে আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছেন তরুণ ও উদীয়মান সমাজসেবক কাজী রাজিব রাফি। গতানুগতিক রাজনীতির বাইরে গিয়ে তরুণ প্রজন্মের এই নেতৃত্ব এলাকায় এক নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে। সাধারণ মানুষের মুখে মুখে এখন শুধুই তারুণ্যের এই জয়গান।

কাজী রাজিব রাফি দীর্ঘদিন ধরে,শতভাগ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আনুগত্য মেনে, এলাকার বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন।
এলাকার প্রবীণ ও তরুণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে তারা পরিবর্তনের অপেক্ষায় ছিলেন।

অন্যদিকে, বয়োবৃদ্ধ ভোটাররা মনে করছেন, তরুণদের কাজের গতি ও সততা বেশি থাকে।

সব মিলিয়ে কাজী রাজিব রাফির প্রার্থীতা নির্বাচনি মাঠে এক নতুন সমীকরণ তৈরি করেছে। ভোটারদের স্বতঃস্ফূর্ত সমর্থন এবং তরুণদের বাঁধভাঙা জোয়ার যদি ভোটের বাক্সে প্রতিফলিত হয়, তবে আগামী নির্বাচনে কাজী রাজিব রাফির বিজয় সময়ের ব্যাপার মাত্র।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard