হাসানুল হক ইনুর রায়ে ওয়ার্কার্স পার্টির নিন্দা ও ক্ষোভ | বিডি-প্রেস 24 ডট কম
হোম / Uncategorized / বিস্তারিত

হাসানুল হক ইনুর রায়ে ওয়ার্কার্স পার্টির নিন্দা ও ক্ষোভ

30 June 2026, 11:15:50

হাসানুল হক ইনুর রায়ে ওয়ার্কার্স পার্টির নিন্দা ও ক্ষোভ

দেওয়ান মাসুকুর রহমান, নিজস্ব প্রতিবেদক | ৩০ জুন ২০২৬ :

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, বাঙালি জাতির জাতীয়তাবাদী সংগ্রামের নেতা, সৈরাচার সাম্প্রাদায়িকতা বিরোধী লড়াইয়ের অগ্রগামী সৈনিক, প্রাক্তন সংসদ সদস্য হাসানুল হক ইনুকে মিথ্যা মামলায় প্রহসনের নাটক সাজিয়ে বিচারের নামে আইসিটিতে আজ ৩০জুন ২০২৬ দশ বছরের সশ্রম কারাদন্ডের রায় প্রদানের তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড মহমুদুল হাসান মানিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড নুর আহমদ বকুল বিবৃতি প্রদান করেন|

নেতৃবৃন্দ বলেন, মার্কিন সাম্রাজ্যবাদ ও তার মিত্র মুক্তিযুদ্ধ বিরোধী জামাত শিবির চক্রসহ ইউনুস গং ৫ আগস্ট ২০২৪ বাংলাদেশকে মেটিকুলাস ডিজাইন করে মুক্তিযুদ্ধের চেতনাকে পরিকল্পিতভাবে নস্যাৎ করতে চেয়েছে| তারই প্রক্রিয়ায় মিথ্যা হত্যা মামলাসহ নানা বিধি মামলায় মুক্তিযুদ্ধ, স্বাধীনতার স্থপতিসহ প্রগতিবাদী আন্দোলনের নেতাদের চিরদিনের মত নিঃশেষ করতে চেষ্টা করেছে| ইউনুস ও জামাত আইসিটিকে নিজেদের স্বার্থে সাজিয়ে রেখেছিলো সেই লক্ষ্যে| পরবর্তী নির্বাচিত বিএনপি জামাত জোট মার্কিন সাম্রাজ্যবাদ, পাকিস্তান, তুরস্ক এর সহযোগিতায় ঐ মুক্তিযুদ্ধ বিরোধী ঐ লক্ষ্য বাস্তবায়নে ব্যস্ত রয়েছে|
জননেতা হাসানুল হক ইনুর পুরো বিচার প্রক্রিয়ায় তার হত্যাকান্ড সংশ্লিষ্টতার কোন প্রমান না থাকার পরও যেভাবে রায় ঘোষিত হল এটা বিশ্ববাসী বিচার ব্যবস্থার কলঙ্ক হিসেবেই দেখবে| আইসিটি দেশী বিদেশীদের কাছে ক্যাঙ্গারু কোর্ট রূপে বিবেচিত হবে|
অনতিবিলম্বে এই সাজানো রায় প্রত্যাহার করে বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনুকে মুক্তি দেওয়া হোক| সেই সংগে মিথ্যা সাজানো মামলায় জননেতা রাশেদ খান মেননসহ যে সকল রাজবন্দী, বুদ্ধিজীবি, সাংবাদিক গ্রেফতার আছেন নিঃশর্তে তাদের মুক্তি দেওয়ার আহবান জানান|
নেতৃবৃন্দ সরকারকে সজাগ করে বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নিঃশেষিত করার খেলায় জামাত দক্ষিণ পন্থী ধর্মীয় ফ্যাসিবাদী শক্তির সংগে পথ চললে ইতিহাসের অন্ধকুপে পতিত হবেন|

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard