হাজারো রোমানের গল্প—শৈশব হারিয়ে দায়িত্বের বোঝা | বিডি-প্রেস 24 ডট কম

হাজারো রোমানের গল্প—শৈশব হারিয়ে দায়িত্বের বোঝা

16 April 2026, 12:31:28

হাজারো রোমানের গল্প—শৈশব হারিয়ে দায়িত্বের বোঝা

রুবেল, ঢাকাঃ

রমজান ঈদে বাসায় যেতে পারিনি—মনটা খুব খারাপ ছিল। এখন বাসায় যাচ্ছি, অনেক খুশি লাগছে।
১৫ এপ্রিল ২০২৬ ,যে বয়সে স্কুলে যাওয়ার কথা, মাঠে দৌড়ানোর কথা, বন্ধুদের সাথে হাসিখুশি সময় কাটানোর কথা—সেই বয়সেই অনেক শিশু তুলে নিয়েছে পরিবারের দায়িত্ব।
সম্প্রতি কথা হয়েছিল ১৪ বছর বয়সী রোমানের সাথে। ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে ঢাকায় এসে একটি কোম্পানিতে কাজ করে সে।
বিডি-প্রেস২৪: রোমান, তুমি কেমন আছো?
রোমান: আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি।
বিডি-প্রেস২৪: ঈদে বাসায় যাওনি, এখন যাচ্ছ—কেমন লাগছে?
রোমান: খুবই খুশি লাগতেছে। এখানে থাকলেও মনটা সবসময় বাসায় ছিল।
বিডি-প্রেস২৪: তোমার এবারের ঈদ কেমন কাটলো?
রোমান: খুব খারাপ। একটু বাইরে গিয়েছিলাম, তারপর রুমে এসে শুয়ে ছিলাম। পরের দিন আবার কাজ শুরু।
বিডি-প্রেস২৪: তোমার বয়সে অনেকেই স্কুলে যায়, খেলাধুলা করে—তোমার মন চায় না?
রোমান: মন তো চায়, কিন্তু করার কিছু নেই। বাস্তবতা আলাদা। পরিবারের জন্যই কাজ করতে হচ্ছে।
রোমানের মতো এমন হাজারো শিশু আমাদের চারপাশে আছে—যাদের শৈশব হারিয়ে গেছে দায়িত্বের ভারে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: