ঈদগাঁওতে দোয়া ও মোনাজাতের মাধ্যমে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় | বিডি-প্রেস 24 ডট কম

ঈদগাঁওতে দোয়া ও মোনাজাতের মাধ্যমে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

15 April 2026, 11:56:57

ঈদগাঁওতে দোয়া ও মোনাজাতের মাধ্যমে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

কক্সবাজার প্রতিনিধিঃ

ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়
সংবর্ধনা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত। সহকারী শিক্ষক শাহাজালাল মুনিরের সঞ্চালনায় এতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। স্বাগত বক্তব্য রাখেন ইংরেজি শিক্ষক হাবিবুল্লাহ খালেদ।

প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রহমান ভূঁইয়া। অতিথির বক্তব্য দেন ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুর আলম। শিক্ষকদের মধ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন মোঃ রেজাউল করিম, এস.এম. তারিকুল হাসান, আবদুল খালেক মিশু এবং দেলাওযার হোছাইন সাঈদী। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থী এবং অধ্যয়নরতদের পক্ষে মানপত্র পাঠ পাঠ করা হয়।

অধ্যয়নরত শিক্ষার্থীদের পক্ষে অর্ণব পাল এবং বিদায়ীদের পক্ষে ফাহাদ বাবু ও ওয়ায়েস করনী সাউদ বক্তব্য রাখে।
একক সংগীত ও সমবেত সংগীত পরিবেশনের পর দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সরকারি শিক্ষক আবু বক্কর ছিদ্দিক।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard