সোনাডাঙ্গা আবাসিক ফ্ল্যাট থেকে মনি খানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ
সোনাডাঙ্গা আবাসিক ফ্ল্যাট থেকে মনি খানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ
নজরুল ইসলাম নবী খুলনা থেকেঃ
সোনাডাঙ্গা এলাকায় একটি ফ্ল্যাট থেকে মনি খান (৩৮) নামে এক নারী উদ্যোক্তা ও বিউটিশিয়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি নগরীর নিউমার্কেট এপ্রোচ রোডে ‘মনি খান বিউটিজোন’ নামে একটি বিউটি পার্লার পরিচালনা করতেন। পাশাপাশি নারীদের বিউটিশিয়ান প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করতে কাজ করতেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে ফ্ল্যাটটি থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। বিষয়টি প্রতিবেশীদের নজরে এলে তারা সন্দেহ করেন। পরে দরজায় ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে সরকারি জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বুধবার রাতে সোনাডাঙ্গা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ফ্ল্যাটের দরজা ভেতর থেকে সিটকিনি লাগানো অবস্থায় দেখতে পায়। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মনি খানের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। এরপর মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা,কয়েক দিন আগেই তার মৃত্যু হয়ে থাকতে পারে। দীর্ঘ সময় ঘরের ভেতরে থাকায় মরদেহে পচন ধরে এবং সেখান থেকেই দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান,মনি খান এলাকায় একজন নারী উদ্যোক্তা ও বিউটিশিয়ান হিসেবে পরিচিত ছিলেন। তার পরিচালিত ‘মনি খান বিউটিজোন’-এ সৌন্দর্য সেবার পাশাপাশি নারীদের বিউটিশিয়ান প্রশিক্ষণ দেওয়া হতো। তার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে অনেক নারী সংশ্লিষ্ট কাজে যুক্ত হয়েছেন বলে জানা গেছে।
এ ঘটনায় পরিচিতজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিক ভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে আত্মহত্যার বিষয়টি সামনে এলেও মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানান। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া জোর দাবি জানান এলাকাবাসী। এবিষয় সোনাডাঙ্গা থানার ওসি মোঃ রফিকুল ইসলাম বলেন, মরাদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট না আশা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা যাবেনা। এবিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



