সুন্দরগঞ্জে বিক্রয়কৃত জমির দলিল নিয়ে জ্বালিয়েতির অভিযোগে ওসি বরাবর আবেদন
সুন্দরগঞ্জে বিক্রয়কৃত জমির দলিল নিয়ে জ্বালিয়েতির অভিযোগে ওসি বরাবর আবেদন

বিশেষ প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পৈতৃক সম্পত্তি জালিয়াতি ও আত্মসাতের অপচেষ্টার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। উপজেলার উত্তর মরুয়াদহ গ্রামের বাসিন্দা মো. খায়রুল আলম বাদী হয়ে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর এই অভিযোগ করেন।
অভিযোগ স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সম্পত্তির প্রকৃত ও আইনগত মালিক খায়রুল আলমের বাবা মো. তাজুল ইসলাম, যিনি বর্তমানে সম্পূর্ণ সুস্থ ও জীবিত আছেন। পরিবারের বৈধ মালিকানা ও ভোগদখলে থাকা সত্ত্বেও খায়রুল আলমের ফুফু মোছা. ফাতেমা বেগম ক্ষমতার অপব্যবহার ও প্রতারণার আশ্রয় নিয়ে সম্পূর্ণ সম্পত্তি হস্তচ্যুতির চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ৭ অক্টোবর ২০২৬ তারিখে মো. ফুল মিয়া নামের এক ব্যক্তির অনুকূলে ৮৬৫০/২৬ নম্বর একটি হেবা দলিলের মাধ্যমে জমিটি হস্তান্তর দেখানো হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি ও জালিয়াতিপূর্ণ বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার। জমির আসল মালিক জীবিত থাকা অবস্থায় এ ধরনের ভুয়া দলিল তৈরি করে পারিবারিক অধিকার ক্ষুণ্ন করার তীব্র প্রতিবাদ জানিয়েছেন খায়রুল আলম।
এ বিষয়ে দ্রুত তদন্তপূর্বক দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাঁদের পৈতৃক সম্পত্তি জবরদখল ও জালিয়াতির হাত থেকে রক্ষা করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: