সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম বণিক
সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম বণিক
গৌরাঙ্গ বিশ্বাস- বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক ও দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে শহরের নতুনপাড়াস্থ কার্যালয়ের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক।
বৃহস্পতিবার (১৭ই সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় শহরের নতুনপাড়াস্থ পূজা উদযাপন পিরষদের নতুন অফিসের ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই কার্যালয়ের উদ্বোধন করেন তিনি।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি এডভোকেট গৌরাঙ্গ পদ দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিপ্রেশ কুমার রায় বাপ্পীর সঞ্চালনায় উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌরসভার প্রশাসক অসীম চন্দ্র বণিক।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি এড. বিমান কান্তি রায়,জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কলি তালুকদার আরতি,সদস্য সচিব বিমল বণিক,পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সেতুল বাবু তালুকদার,সহ সাংগঠনিক সম্পাদক অমর চক্রবর্তী,দপ্তর সম্পাদক বিপ্লব কান্তি তালুকদারসহ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জের পৌরসভার প্রশাসক অসীম চন্দ্র বনিক বলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ একটি ঐতিহ্যবাহী ও দায়িত্বশীল সংগঠন। সুনামগঞ্জে অসাম্প্রদায়িকতার চেতনা,মূল্যবোধ এবং সম্প্রীতির যে নিদর্শন তা দেখে আমাদেরকে সত্যি অনুপ্রাণিত করে। তিনি আগামী আসন্ন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা সনাতন ধর্মের অনুসারীরা নিরাপদে এবং নির্বিঘ্নে পালনে জেলা প্রশাসন,পুলিশ প্রশাসনসহ সকল ধর্মের মানুষের সহযোগিতা থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



