নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু | বিডি-প্রেস 24 ডট কম
হোম / আঞ্চলিক / বিস্তারিত

নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু

19 September 2026, 8:09:10

নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সলিমগঞ্জে সাংবাদিকদের পেশাগত ঐক্য, মর্যাদা ও জনস্বার্থে দায়িত্বশীল সাংবাদিকতার প্রত্যয়ে ১৭ জন সদস্য নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাব। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মাহফুজ মিয়া ও সাধারণ সম্পাদক হয়েছেন মো. নিজাম উদ্দিন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ) বিকেলে নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের সলিমগঞ্জ বাজারস্থ অফিসে এ উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীনগর নিউ মডেল প্রেসক্লাবের সভাপতি মো. খলিলুর রহমান খলিল, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, লিটন মিয়া মেম্বার, নবীনগর থানা প্রেসক্লাবের সভাপতি নূর মোহাম্মদ জয়, সদস্য আবু হাসান আপন, নবীনগর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সঞ্জয় শীল, রুমেন সরকার, সলিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি এস এম বাদল, বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ মুহাম্মদ আলী হান্টু।
নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের অন্যান্যরা সিনিয়র সহ-সভাপতি সোহাগ মনি, সহ সভাপতি ইমানুজ্জামান পল্লব, যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক 2 মনির হোসেন শাহীন, অর্থ ও দপ্তর সম্পাদক: মোঃ সাদ্দাম হোসাইন, সহ অর্থ ও দপ্তর সম্পাদক বেবী বিন্তে বাছেদ, প্রচার সম্প্দক দেলোয়ার হোসেন সাইফী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক কাজী মেহেদী হাসান, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক বাবু কাহারুল, সদস্য জাহিদুল ইসলাম জিহাদ, সদস্য এ. কে. এম. ওয়ালি উল্লাহ চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলাওয়াত দিয়ে শুরু করেন দেলোয়ার হোসেন সাইফী ও নব গঠিত নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের সভাপতি মো. মাহফুজ মিয়ার সমাপনী বক্তব্য শেষে দোয়া পরিচালনা করেন সলিমগঞ্জ বাজার জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা মুফতি জাকারিয়া।
এ সময় উপস্থিত সকলে নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের সাফল্য কামনা করে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard