সবুজায়নের অঙ্গীকারে রাজাপুর ও কাঁঠালিয়ার বিভিন্ন বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি | বিডি-প্রেস 24 ডট কম
হোম / জাতীয় / বিস্তারিত

সবুজায়নের অঙ্গীকারে রাজাপুর ও কাঁঠালিয়ার বিভিন্ন বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

16 July 2026, 12:19:33

সবুজায়নের অঙ্গীকারে রাজাপুর ও কাঁঠালিয়ার বিভিন্ন বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

মোঃ ইমরান মুন্সি, জেলা প্রতিনিধি ঝালকাঠি:

​জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম জাগ্রত করার লক্ষ্যে ঝালকাঠির রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই কার্যক্রমগুলোতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​কাঁঠালিয়া উপজেলার ১ নং চেঁচরীরামপুর ইউনিয়নের ১৪ নং মধ্য ভায়েলাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪১ নং আউরা জয়খালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১০ নং পূর্ব মহিষকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। একই সময়ে রাজাপুর উপজেলার ১১ নং পশ্চিম নৈকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রাজাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়েও অনুরূপ কর্মসূচি পালন করা হয়েছে।

​কর্মসূচিতে অংশগ্রহণকারী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষকরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, গাছ আমাদের অক্সিজেনের প্রধান উৎস এবং পরিবেশ রক্ষার অন্যতম মাধ্যম। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের বিষয়ে সচেতন করে তুলতে এই ধরনের কর্মসূচির কোনো বিকল্প নেই। বক্তারা আরও বলেন, প্রতিটি শিক্ষার্থী যদি অন্তত একটি করে গাছ রোপণ ও নিয়মিত পরিচর্যার দায়িত্ব নেয়, তাহলে ভবিষ্যতে একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। আজকের রোপণ করা চারাগুলোই আগামী দিনে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

​স্থানীয় অভিভাবক ও সচেতন মহল বিদ্যালয়ের এমন পরিবেশবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতিপ্রেম, পরিবেশ সচেতনতা এবং সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে সহায়তা করবে। বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, কেবল চারা রোপণই নয়, রোপণকৃত গাছগুলোর নিয়মিত পরিচর্যা নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতেও বিদ্যালয় প্রাঙ্গণকে সবুজায়নের আওতায় আনতে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard