সড়ক দুর্ঘটনায় আহত কুড়িগ্রাম জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়া | বিডি-প্রেস 24 ডট কম
হোম / দূর্ঘটনা / বিস্তারিত

সড়ক দুর্ঘটনায় আহত কুড়িগ্রাম জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়া

27 July 2026, 8:33:56

সড়ক দুর্ঘটনায় আহত কুড়িগ্রাম জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়া

মোঃ শাহজামান শাওন, ফুলবাড়ী ​কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়া এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছেন।
​স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, নাগেশ্বরী কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা স্বীকার হন। দুর্ঘটনায় তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। দুর্ঘটনার পরপরই উদ্ধারকারীরা তাঁকে উদ্ধার করে নিকটস্থ নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
​এদিকে মাওলানা আব্দুল হামিদ মিয়ার দুর্ঘটনার খবর পেয়ে জেলা জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা তাঁর খোঁজখবর নিতে হাসপাতালে ভিড় জমান। তাঁর দ্রুত সুস্থতা ও আশু আরোগ্য কামনায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে বিশেষ দোয়ার অনুরোধ জানানো হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী উপজেলা জামাতের মিডিয়া ও বাইতুল মাল সম্পাদক খন্দকারের এরশাদুল হক।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: