বুধবার ২৭ মে, ২০২৬

শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটি গঠন: সালাউদ্দিন আহবায়ক, রুবেল সদস্য সচিব

26 May, 2026 7:19:19
শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটি গঠন: সালাউদ্দিন আহবায়ক, রুবেল সদস্য সচিব

দেওয়ান মাসুকুর রহমান,শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

শ্রীমঙ্গল প্রেসক্লাবের অচলাবস্থা নিরসন করে কার্যক্রমে গতিশীলতা ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়েছে। এতে সৈয়দ আবু জাফর সালাউদ্দিন (দৈনিক যুগান্তর) আহবায়ক ও রুবেল আহম্মেদ (দৈনিক দিনকাল) সদস্য সচিব নির্বাচিত হয়েছেন। এ কমিটি দ্রুততম সময়ে নির্বাচন করার ক্ষেত্র প্রস্তুত করবেন। ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন কমিশন নির্বাচনী তফসিল ঘোষণা করবে এবং কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা করলে, সেই তারিখে আসন্ন নির্বাচন অনুষ্ঠিত হবে।

রোববার (২৪ মে ২০২৬) সন্ধ্যায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের এক জরুরি সভায় ক্লাবের কার্যক্রমে গতিশীলতা ফিরিয়ে আনতে সর্বসম্মতিক্রমে আগামী নির্বাচন অনুষ্ঠান পরিচালনা পর্যন্ত সময়ের জন্য ৭ সদস্য’র এই অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়। একই সাথে পূর্ববর্তী কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে।
অন্যদের মধ্যে যুগ্ম আহবায়ক পদে আবুজার রহমান বাবলা ( দৈনিক আমাদের সময়), যুগ্ম সদস্য সচিব পদে এহসান বিন মুজাহির (খোলা কাগজ), সদস্য -১ আব্দুর রব (দৈনিক সংগ্রাম), সদস্য-২ পদে শামসুল ইসলাম শামিম ( সময়ের আলো), সদস্য-৩: নূর মোহাম্মদ সাগর ( দৈনিক করতোয়া) নির্বাচিত হয়েছেন।

শ্রীমঙ্গল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য শাকির আহমেদের সভাপতিত্বে জরুরি সভায় অন্যদের মধ্যে সিনিয়র সদস্য সৈয়দ আমিরুজ্জামান, ইসমাইল মাহমুদ, সৈয়দ ছায়েদ আহমেদ, এম এ রকিব, সাইফুল ইসলাম, এম মুসলিম চৌধুরী, মামুন আহমেদ, বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, মামুন আহমেদ, শাহাব উদ্দিন আহমেদ, কাজী গোলাম কিবরিয়া জুয়েল, মিজানুর রহমান আলম, সুলতান মাহমুদ, সনেট দেব চৌধুরী বক্তব্য রাখেন।

আহবায়ক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন ও সদস্য সচিব রুবেল আহম্মেদ জানান, দীর্ঘদিন ধরে প্রেসক্লাবের কাজকর্ম ঝিমিয়ে পরেছে। তাই ক্লাবের কার্যক্রমে গতিশীলতা ফিরিয়ে আনতে সভায় সর্বসম্মতিক্রমে পূর্ববর্তী কমিটি বিলুপ্তি করে অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়। এই কমিটি ক্লাবের আগামী নির্বাচন পর্ষন্ত দায়িত্ব পালন করবে।

উল্লেখ্য যে, শ্রীমঙ্গল প্রেসক্লাবের গঠনতন্ত্রের অনুচ্ছেদ -আট এর ধারা ১৪-১ (ঘ) এর বিধান মোতাবেক, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আবেদন জানিয়ে তাহার নির্দেশে উপজেলা নির্বাচন কর্মকর্তা অথবা উপজেলা সমাজসেবা অফিসার অথবা উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা, অথবা এই একই পদময়ার্দায় উপজেলার কোন কর্মকর্তাকে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত দিয়ে তাদের যে কোন এক বা একাধিক কর্মকর্তা দ্বারা নির্বাচন পরিচালনার করা হবে। এজন্যে তাদেরকে যথাযথ সম্মানি প্রদান করা হবে। যাহা প্রেসক্লাব তহবিল থেকে বহন করা হবে। দায়িত্ব প্রাপ্ত নির্বাচন কমিশনার তার পছন্দ মতো ৩ জন (তিনিসহ) নিয়ে নির্বাচন অনুষ্ঠান করবেন।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport