বিশ্বনাথে দারুন নাজাত মহিলা মাদ্রাসায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত | বিডি-প্রেস 24 ডট কম
হোম / আঞ্চলিক / বিস্তারিত

বিশ্বনাথে দারুন নাজাত মহিলা মাদ্রাসায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

9 August 2026, 11:58:51

বিশ্বনাথে দারুন নাজাত মহিলা মাদ্রাসায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

বিশ্বনাথ প্রতিনিধিঃ

সিলেটের বিশ্বনাথে দতা গ্রামে দারুন নাজাত মহিলা মাদ্রাসা ও এতিমখানার ৪মাস ব্যাপী দর্জি প্রশিক্ষণ, মক্তবের ছাত্র-ছাত্রীদের সমাপনী ও বয়স্ক কুরআন শিক্ষা কোর্সের সমাপনী উপলক্ষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সেলাই মেশিন, সার্টিফিকেট ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (৯ আগস্ট) মাদ্রাসার হলরুমে প্রতিষ্ঠানের নাজিম মো. সিতাব আলীর সভাপতিত্বে ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের মেম্বার শফিক আহমদ পিয়ারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ চেয়ারম্যান মেম্বার এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক হাজী মো. দয়াল উদ্দিন তালুকদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেওকলস মাইজগ্রাম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ লুৎফর রহমান, ভার্চুয়ারী যুক্ত হয়ে বক্তব্য রাখেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা, যুক্তরাজ্য প্রবাসী মাওলানা সিরাজুল ইসলাম সা’দ।
হাফিজ তানভির আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আল-ইর্শাদ লতিফিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মো. আব্দুল মুমিন, আঞ্জুমানে আল-ইসলাহ বিশ্বনাথ উপজেলার সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম আঙ্গুর, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, জামালপুর হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা আজিজুল ইসলাম, বগিরচক জামে মসজিদের ইমাম মাওলানা আবুল হাশেম খান, কমিটির সদস্য মো. ফারুক মিয়া ও মো. আশিক মিয়া।
এসময় উপস্থিত ছিলেন এলাকার মুরব্বী আবু সোলায়মান সুনাফর, ফিরুজ আলী, আনোয়ার আলী, সুরুজ আলী, রহমত আলী, খোয়াজ আলী, সিরাজ আলী, ব্যবসায়ী মো. ফয়ছল ইসলাম, কুরআন শিক্ষার শিক্ষক মিসবাহ বেগম, মক্তব প্রধান সোমা বেগম, সেলাই প্রশিক্ষক শাপলা বেগমসহ মাদ্রাসার ছাত্র/ছাত্রী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে সুবিধাবঞ্চিত প্রশিক্ষণার্থীদের মধ্যে ৪টি সেলাই মেশিন প্রদান করা হয় এবং বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: