মঙ্গলবার ২৩ জুন, ২০২৬

শ্রীমঙ্গলে আইএফআইসি ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ, ৩০ কৃষকের মাঝে ৪৫ লাখ টাকা প্রদান

22 June, 2026 10:35:34
শ্রীমঙ্গলে আইএফআইসি ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ, ৩০ কৃষকের মাঝে ৪৫ লাখ টাকা প্রদান

দেওয়ান মাসুকুর রহমান, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

বাংলাদেশ ব্যাংকের ২০২৫-২৬ অর্থবছরের কৃষি ঋণ নীতিমালা বাস্তবায়নের লক্ষ্যে আইএফআইসি ব্যাংক পিএলসির মৌলভীবাজার জেলা শাখা, জুড়ী শাখা ও শ্রীমঙ্গল শাখার উদ্যোগে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন ২০২৬) শ্রীমঙ্গলের ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলাউদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন ৫নং কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতলিব, ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আইনুল মোস্তফা এবং সাবেক ব্যাংক কর্মকর্তা এ কে এম আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএফআইসি ব্যাংক পিএলসির মৌলভীবাজার জেলা শাখার শাখা ব্যবস্থাপক মুহাম্মদ শফিকুল ইসলাম।

সঞ্চালনায় ছিলেন ব্যাংকের কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস মুক্তা।

আলোচনা সভায় বক্তারা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, গ্রামীণ অর্থনীতিকে গতিশীল রাখা এবং জাতীয় উন্নয়নে কৃষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সহজ শর্তে ও সময়োপযোগী কৃষি ঋণ প্রদানের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ব্যাংকিং খাতের অবদান তুলে ধরা হয়।

অনুষ্ঠানে ৩০ জন কৃষকের মাঝে মোট ৪৫ লাখ টাকার কৃষি ঋণ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের জুড়ী শাখার শাখা ব্যবস্থাপক মো. আমির আল মামুন, শ্রীমঙ্গল শাখার শাখা ব্যবস্থাপক চৌধুরী মুহাম্মদ জিহান ফেরদৌস, মৌলভীবাজার শাখার অফিসার (মার্কেটিং) জাকির হোসেন, এলপিএম কর্মকর্তা মো. ইমরান হোসেন, উপজেলা কৃষি অফিসের কর্মকর্তাবৃন্দ, কালাপুর ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, ঋণগ্রহীতা কৃষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport