বুধবার ১১ নভেম্বর, ২০২৬

শ্রীমঙ্গলের ভান্ডারী আস্তানার শাহ আব্দুর রহমান মাইজভান্ডারি আর নেই

11 November, 2026 1:03:25
দেওয়ান মাসুকুর রহমাননিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১০ নভেম্বর ২০২৬ :

দেওয়ান মাসুকুর রহমাননিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১০ নভেম্বর ২০২৬ :

শ্রীমঙ্গল উপজেলার লচনার ভান্ডারী আস্তানার শাহ আব্দুর রহমান মাইজভান্ডারি আর নেই।

তিনি সোমবার (৯ নভেম্বর ২০২৬) রাত ১১টা ১০ মিনিটে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। -ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

লচনার ভান্ডারী আস্তানার শাহ আব্দুর রহমান ছিলেন হজরত গাউছুল আজম মাইজভান্ডার দরবার শরীফের মুরিদ, এক আশেক ও খাদেম।

হজরত গাউছুল আজম মাইজভান্ডারী হলো বাংলা অঞ্চলে উদ্ভূত একটি জনপ্রিয় সুফি তরিকা বা আধ্যাত্মিক ধারা। উনবিংশ শতাব্দীর শেষভাগে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার গ্রামে এই তরিকা প্রবর্তিত হয়।

প্রতিষ্ঠাতা ও পরিচিতি

প্রতিষ্ঠাতা: সুফি সাধক হজরত গাউসুল আজম সৈয়দ আহমদ উল্লাহ আল হাসানী ওয়াল হোসাইনী মাইজভান্ডারী (১৮২৬–১৯০৬)। তিনি ১৮৫৭ সালে মাইজভান্ডারে এসে এই তরিকা প্রতিষ্ঠা করেন।

অবস্থান: মাইজভান্ডার দরবার শরীফ বাংলাদেশের চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলায় অবস্থিত (চট্টগ্রাম শহর থেকে প্রায় ৪২ কিলোমিটার দূরে)।

জীবনী সংক্ষিপ্তসার: সৈয়দ আহমদ উল্লাহ কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে শিক্ষা লাভ করেন। পরবর্তীতে তিনি কিছুকাল যশোরাঞ্চলের কাজী এবং কলকাতার মুন্সি বু আলী মাদ্রাসার প্রধান মোদাররেছ হিসেবে দায়িত্ব পালন করেন।

মূল বৈশিষ্ট্য ও দর্শন

স্থানীয় উৎপত্তি: বাংলা অঞ্চলে জন্ম নেওয়া এটি অন্যতম প্রধান ও মৌলিক সুফি ধারা। কাদেরিয়া তরিকার সাথে এর ঘনিষ্ঠ আধ্যাত্মিক সংযোগ রয়েছে।

ওরশ শরীফ: প্রতি বছর ৮ থেকে ১০ মাঘ (২২ থেকে ২৪ জানুয়ারি) সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারীর বার্ষিক ওরশ শরীফ পালিত হয়।

সাংস্কৃতিক প্রভাব: মাইজভান্ডারী গান বাংলা লোকসংস্কৃতি, সুফি সংগীত এবং আধ্যাত্মিক ধারায় একটি বিশেষ স্থান অধিকার করে আছে, যেখানে সাম্য, মানবপ্রেম ও মরমিবাদের প্রকাশ ঘটে।

কমরেড সৈয়দ আমিরুজ্জামানের শোক

লচনার ভান্ডারী আস্তানার শাহ আব্দুর রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান। এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

দরবারে রহমানপুরী রহঃ এর শোক

দরবারে রহমানপুরী রহঃ এর পক্ষ থেকে মুফতিয়ে আজম মুর্শীদে বড়হক আল্লামা গাজী সাইয়্যেদুনা আবু তাহের রহমানপুরী রহঃ এর আওলাদ শাহজাদাগণ সৈয়দ আমিরুজ্জামান, সৈয়দ গাউসুজ্জামান রুমান, সৈয়দ নোমান আজমী, সৈয়দ রায়হান শাহ রহমানপুরী গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard