শ্যামনগরে স্বাস্থ্য সেবা বিষয়ক সংলাপ | বিডি-প্রেস 24 ডট কম
হোম / স্বাস্থ্য / বিস্তারিত

শ্যামনগরে স্বাস্থ্য সেবা বিষয়ক সংলাপ

30 June 2026, 8:48:01

শ্যামনগরে স্বাস্থ্য সেবা বিষয়ক সংলাপ

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বেসরকারী গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বারসিকের উদ্যোগে এবং নেটজ-পার্টনারশীপ ফর ডেভেলমেন্ট এ্যান্ড জাস্টিস’র সহযোগিতায় অগ্রযাত্রা প্রকল্পের আওতায় সোমবার(২৯ জুন)শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর হলরুমে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও স্বাস্থ্য সেবা প্রদানকারীদের নিয়ে এক সংলাপ অনুষ্ঠিত হয়।

মুন্সিগঞ্জ ইউনিয়নের জয়িতা প্রাপ্ত কৃষানী শংকরী রানীর সভাপতিত্বে সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ জিয়াউর রহমান। বারসিকের ইউনিট ম্যানেজার মননজয় মন্ডলের সঞ্চালনায় প্রকল্প ম্যানেজার মাসুম বিল্লাহ সংলাপের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরেন। সংলাপে বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জি এম তরিকুল ইসলাম, এনজিও সমন্বয় পরিষদের সদস্য সচিব গাজী আল ইমরান।

সংলাপে গাবুরা, বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ ও পদ্মপুকুর ইউনিয়নের ইউনিয়ন পর্যায়ের উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় জনগোষ্ঠীর পক্ষ থেকে সিএসও সদস্য চন্দনা রানী, নমিতা রানী, প্রভাতী রানী, উৎপলা রানী, ময়না খাতুন ও অঞ্জলী রানী আলোচনায় অংশ নেন।

বক্তারা বলেন, স্বাস্থ্য সেবা পাওয়ার জন্য সরকারের বিদ্যমান দপ্তর বা অফিসে নিয়মিত আসতে হবে, যোগাযোগ রাখতে হবে। বিভিন্ন ক্লিনিক ও বেসরকারী প্রতিষ্ঠানে না গিয়ে সরকারী স্বাস্থ্য সেবা পাওয়ার জন্য তৎপর হতে হবে। সরকারের স্বাস্থ্য সেবার মান উন্নয়ন করতে স্থানীয় সরকারী প্রতিনিধি ও স্থানীয়দের সাথে সু-সম্পর্ক স্থাপন করতে হবে।

ছবি- শ্যামনগরে বারসিকের উদ্যোগে স্বাস্থ্য সেবা বিষয়ক সংলাপ

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: