বৃহস্পতিবার ২৩ জুলাই, ২০২৬

শ্যামনগরে বনবিভাগের অভিযানে ৭০ বস্তা ঝিনুক সহ ট্রাক আটক

23 July, 2026 12:27:04
শ্যামনগরে বনবিভাগের অভিযানে ৭০ বস্তা ঝিনুক সহ ট্রাক আটক

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বনবিভাগের অভিযানে সত্তর বস্তা ঝিনুক ভর্তি একটি ট্রাক জব্দ করেছে বন বিভাগ।এ সময় ট্রাকের চালককে আটক করা হয়।

বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ সুত্রে প্রকাশ, মঙ্গলবার(২১ জুলাই) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের কর্মকর্তাবৃন্দ উপজেলার নওয়াবেঁকী ফেরিঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে একটি ট্রাকে তল্লাসি চালিয়ে অবৈধ ঝিনুক উদ্ধার করা হয়। একই সাথে ঝিনুক পরিবহনে ব্যবহ্নত ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়। আটক ব্যক্তি হলেন খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার রিপন শেখ(৩০)।

বনবিভাগ বুড়িগোয়ালিনী ফরেষ্ট ষ্টেশন কর্মকর্তা ইরফান উদ্দীন জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অবৈধ ৭০ বস্তা ঝিনুক উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে ঝিনুক পরিবহনকৃত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। তিনি আরও বলেন উদ্ধারকৃত ঝিনুক ও জব্দকৃত ট্রাক বনবিভাগের হেফাজতে রয়েছে। এ ঘটনায় বনআইনে মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃতকে আদালতে পাঠানো হয়েছে।

অবৈধভাবে বনজ ও জলজ সম্পদ আহরণ, পরিবহন ও পাচারের বিরুদ্ধে অভিযান ভবিষ্যতে অব্যবহ্নত থাকবে বলে জানান।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport