শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করতে মাঠে ইউএনও | বিডি-প্রেস 24 ডট কম
হোম / শিক্ষা / বিস্তারিত

শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করতে মাঠে ইউএনও

14 August 2026, 12:08:13

শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করতে মাঠে ইউএনও

দেওয়ান মাসুকুর রহমান, শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৩ আগস্ট ২০২৬ :

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন চা বাগান ও খেলার মাঠে গিয়ে শিশু-কিশোর ও তরুণদের মধ্যে খেলাধুলার সামগ্রী ও ফুটবল বিতরণ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান।

শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং মাঠমুখী করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করা হচ্ছে।

বুধবার বিকেলে উপজেলার সাতগাঁও ইউনিয়নের মাকরিছড়া, সাতগাঁও চা বাগান, গান্ধিছড়া চা বাগান ও আমরাইলছড়া চা বাগানে খেলাধুলার সামগ্রী ও বল বিতরণ করা হয়।

এ সময় ইউএনও স্থানীয় শিশু-কিশোর ও খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন এবং তাঁদের হাতে খেলাধুলার সামগ্রী ফুটবল তুলে দেন। তিনি নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিশু-কিশোর ও তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন পৌর প্রকৌশলী জহিরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার করসহ অন্যরা।

উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান বলেন, খেলাধুলা শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি তরুণদের মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। এ লক্ষ্যেই উপজেলার বিভিন্ন এলাকায় খেলাধুলার সামগ্রী বিতরণ ও মাঠকেন্দ্রিক কার্যক্রমকে উৎসাহিত করা হচ্ছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: