শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
রিপন রায়, খুলনা বটিয়াঘাটা প্রতিনিধিঃ
খুলনার বটিয়াঘাটায় শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা SOS Children’s Villages এর উদ্যোগে বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) খুলনার বটিয়াঘাটা টেকনিকাল স্কুল অ্যান্ড কলেজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
“Child Rights and Protection for the Community Members” শীর্ষক এ সচেতনতামূলক সভায় প্রতিষ্ঠানের অভিভাবকবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার কমিউনিটি সদস্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শিশুদের মৌলিক অধিকার, নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ নিশ্চিতকরণ, শিশুর প্রতি সহিংসতা ও নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ এবং শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবার গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং যেকোনো ধরনের নির্যাতন প্রতিরোধে সবাইকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা শিশু সুরক্ষায় নিজেদের দায়িত্ব ও করণীয় সম্পর্কে ধারণা লাভ করেন এবং শিশুদের জন্য একটি নিরাপদ ও সহায়ক পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



