শিবগঞ্জে পদ্মার তীব্র ভাঙন: বসতবাড়ি ও ফসলি জমি রক্ষায় স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন
শিবগঞ্জে পদ্মার তীব্র ভাঙন: বসতবাড়ি ও ফসলি জমি রক্ষায় স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। বিলীন হতে বসেছে বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাজার হাজার বিঘা ফসলি জমি। নদীভাঙন থেকে ভিটেমাটি রক্ষা এবং দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে পদ্মার পাড়ে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
আজ শুক্রবার (০৯ অক্টোবর) দুপুরে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামোজগন্নাথপুর ফিল্ড বাজার সংলগ্ন নদী তীরবর্তী এলাকায় এ মানবোদ্ধান অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে স্থানীয় ভুক্তভোগীরা ক্ষোভ ও হতাশা প্রকাশ করে বলেন, গত প্রায় দেড় মাস ধরে নদী তীরবর্তী এলাকার হাজার হাজার পরিবার পানিবন্দি অবস্থায় চরম মানবিক কষ্টে দিন পার করছিল।
বর্তমানে পদ্মা নদীতে পানি কমতে শুরু করার সাথে সাথেই কয়েকটি গ্রামে শুরু হয়েছে ভয়াবহ নদী ভাঙন। গত কয়েকদিনের ব্যবধানেই পদ্মার পেটে চলে গেছে শত শত একর ফসলি জমি, অনেকের বসতভিটা ও গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, “আমরা ত্রাণ চাই না, আমরা আমাদের মাথা গোঁজার ঠাঁই রক্ষা করতে চাই।” অনতিবিলম্বে পদ্মা নদীর ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড ও সরকারের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা। একই সাথে ভাঙনকবলিত নিঃস্ব পরিবারগুলোর পুনর্বাসনের জোর দাবি তোলেন।
উক্ত মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ব্যক্তিত্ব সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, নারী-পুরুষ ও সাধারণ শিক্ষার্থীরা ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে অংশগ্রহণ করেন।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



