শুক্রবার ১১ সেপ্টেম্বর, ২০২৬

শিক্ষার মানোন্নয়নে অঙ্গীকারবদ্ধ চিতলমারীর প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি

19 August, 2025 6:45:09
শিক্ষার মানোন্নয়নে অঙ্গীকারবদ্ধ চিতলমারীর প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি

চিতলমারী প্রতিনিধিঃ ১৯ আগস্ট মঙ্গলবার ২০২৫।

বাগেরহাটের চিতলমারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা, বিদ্যালয়ে শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলা, শিক্ষকদের ন্যায্য অধিকার আদায় ও তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এ কমিটি ঘোষণা করা হয়েছে।নবগঠিত এই কমিটির নির্বাচিত সভাপতি মুকুল কিশোর মজুমদার আজ মঙ্গলবার দুপুর দুইটায় সমিতির নিজস্ব কার্যালয়ে এ বিষয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন।

খুলনা বিভাগীয় সভাপতি জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। ঘোষিত ৩১ সদস্যের কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মুকুল কিশোর মজুমদার এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোহিতুল ইসলাম। নবগঠিত কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হচ্ছেনসিনিয়র সহসভাপতি: মো. ইব্রাহীম ফকির, কৃষ্ণপদ বিশ্বাস, সহসভাপতি: নীতিশ চন্দ্র বিশ্বাস, মো. নজরুল ইসলাম, জিন্দার আলী মোল্লা ও কল্যাণী বাড়ৈ, সাংগঠনিক সম্পাদক: মো. সহিদুল ইসলাম, অর্থ সম্পাদক: সমিত কুমার রায়, সাহিত্য সম্পাদক: সুজিত কুমার মণ্ডল, মিডিয়া প্রচার সম্পাদক: নারগিস আক্তার প্রমুখ।

শিক্ষক সমিতির মূল কার্যাবলি-

শিক্ষক সমাজের ঐক্য, সুষ্ঠু পরিচালনা এবং শিক্ষা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে প্রধান শিক্ষক সমিতি। নবগঠিত কমিটির পক্ষ থেকে যেসব কার্যক্রম বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো—

মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ: নতুন শিক্ষণপদ্ধতি, কারিকুলাম ও প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারে কাজ করা। শিক্ষক প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধি: নিয়মিত কর্মশালা, সেমিনার ও প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে শিক্ষকদের পেশাগত যোগ্যতা বাড়ানো। বিদ্যালয়ে শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি: শৃঙ্খলা বজায় রাখা, সহপাঠ্য কার্যক্রম চালু রাখা এবং শিক্ষার্থীদের মানসিক বিকাশে কাজ করা। শিক্ষক কল্যাণ অধিকার রক্ষা: বেতন-ভাতা, পদোন্নতি ও অন্যান্য সুবিধা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করা। সাংস্কৃতিক সাহিত্যচর্চা: বিদ্যালয়ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সাহিত্যচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশে কাজ করা। সামাজিক দায়বদ্ধতা: অসহায় শিক্ষার্থীকে সহযোগিতা করা, প্রাকৃতিক দুর্যোগে সহায়তার হাত বাড়ানো এবং সমাজে সচেতনতা কার্যক্রম চালানো।

শিক্ষকদের দাবি-দাওয়া তুলে ধরা, তাদের অধিকার রক্ষা এবং শিক্ষার মানোন্নয়নে নবগঠিত এই কমিটি অগ্রণী ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন। শিক্ষক সমিতির নেতারা বিশ্বাস করেন, সকলে মিলে কাজ করলে শিক্ষার্থীরা হবে সুশিক্ষিত, মানবিক এবং দায়িত্বশীল নাগরিক।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard