লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মোটরসাইকেল শোডাউন | বিডি-প্রেস 24 ডট কম
হোম / রাজনীতি / বিস্তারিত

লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মোটরসাইকেল শোডাউন

29 October 2026, 9:38:34

লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মোটরসাইকেল শোডাউন

এইচ এম রাহুল, ঝিনাইদহ প্রতিনিধি:

আগামী ৩১ অক্টোবরের লংমার্চ সফল করার লক্ষ্যে ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৩টার দিকে ইউনিয়নের বাজার গোপালপুর থেকে শোডাউনটি শুরু হয়। পরে ইউনিয়নের সাতটি ওয়ার্ড প্রদক্ষিণ করে আবারও বাজার গোপালপুরে এসে শেষ হয়।

মধুহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আকবর হোসাইনের নেতৃত্বে শোডাউনে নেতাকর্মীরা অংশ নেন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের শুরা সদস্য মেহেদী হাসান। এ ছাড়া ইউনিয়ন জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা শোডাউনে অংশ নেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard