রোজী মোজাম্মেল মহিলা কলেজের গভর্নিং বডি পুনর্গঠন, সভাপতি পদে পুনরায় আবু হেনা মোস্তফা কামাল | বিডি-প্রেস 24 ডট কম

রোজী মোজাম্মেল মহিলা কলেজের গভর্নিং বডি পুনর্গঠন, সভাপতি পদে পুনরায় আবু হেনা মোস্তফা কামাল

23 April 2026, 5:27:36

রোজী মোজাম্মেল মহিলা কলেজের গভর্নিং বডি পুনর্গঠন, সভাপতি পদে পুনরায় আবু হেনা মোস্তফা কামাল

শরিফ ইসলাম, গুরুদাসপুর প্রতিনিধিঃ

গুরুদাসপুরে রোজী মোজাম্মেল মহিলা কলেজের গভর্নিং বডির পুনর্গঠন, সভাপতি পদে পুনরায় আবু হেনা মোস্তফা কামাল

নাটোরের গুরুদাসপুরে অবস্থিত রোজী মোজাম্মেল মহিলা কলেজের গভর্নিং বডি পুনর্গঠন করা হয়েছে। নতুন এই পুনর্বিন্যাসে সভাপতি পদে পুনরায় দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কলেজের পূর্বতন সভাপতি প্রফেসর মোঃ ওমর আলীকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। একইসঙ্গে নতুন করে গভর্নিং বডি গঠনের অংশ হিসেবে অভিজ্ঞ শিক্ষাবিদ ও প্রশাসক আবু হেনা মোস্তফা কামালকে সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়।

কলেজ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, নবনিযুক্ত সভাপতির দীর্ঘদিনের অভিজ্ঞতা, প্রজ্ঞা ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক দক্ষতা এবং সার্বিক উন্নয়নকে আরও গতিশীল করবে বলে তারা আশাবাদী।

এদিকে, নতুন দায়িত্ব গ্রহণের পর কলেজ পরিবারের পক্ষ থেকে আবু হেনা মোস্তফা কামালকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, তাঁর নেতৃত্বে রোজী মোজাম্মেল মহিলা কলেজ শিক্ষার মানোন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছাবে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard