কটিয়াদী-মনোহরদী সীমানায় ব্রহ্মপুত্রে ব্রিজের দাবিতে গণস্বাক্ষর ও মানববন্ধন কর্মসূচি পালিত
কটিয়াদী-মনোহরদী সীমানায় ব্রহ্মপুত্রে ব্রিজের দাবিতে গণস্বাক্ষর ও মানববন্ধন কর্মসূচি পালিত

এ.এস.এম হামিদ হাসানের প্রতিবেদনঃ
কিশোরগঞ্জের কটিয়াদী ও নরসিংদীর মনোহরদী সীমানায় ব্রহ্মপুত্র নদে একটি টেকসই ব্রিজের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা।
কটিয়াদী উপজেলার মধ্য চরপুক্ষিয়া খেয়া ঘাট থেকে জামতলি মোড় পর্যন্ত এই ব্রিজ নির্মাণের দাবিতে সম্প্রতি গণস্বাক্ষর কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
দলমত নির্বিশেষে এতে অংশ নেন দুই পারের হাজারো মানুষ। এসময় বক্তারা ক্ষোভ প্রকাশ করে জানান, স্বাধীনতার এত বছর পরও চলাচলের একমাত্র ভরসা একটি ঝুঁকিপূর্ণ খেয়া নৌকা। বর্ষাকালে নদী পারাপার জীবনঘাতী হয়ে ওঠে। যোগাযোগব্যবস্থা না থাকায় মুমূর্ষু রোগীকে হাসপাতালে নেওয়া, শিক্ষার্থীদের স্কুলে যাওয়া এবং কৃষকদের ফসল বিক্রিতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন,
জরুরি চিকিৎসা, কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তা এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে ব্রিজটির কোনো বিকল্প নেই।
তারা আরো বলেন, নির্বাচনের আগের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত ব্রিজ নির্মাণের উদ্যোগ নিতে বর্তমান স্বাস্থ্যমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করেন উপস্থিত জনসাধারণ ও নেতৃবৃন্দ।
মনোহরদীর ৩টি ইউনিয়ন ও কটিয়াদীর জালালপুরসহ লক্ষাধিক মানুষের ভাগ্য পরিবর্তনে অনতিবিলম্বে স্থানটি সরেজমিনে পরিদর্শন করে টেকসই ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে বিক্ষোভ কর্মসূচি শেষে গণস্বাক্ষর কর্মসূচি পালন করে এলাকাবাসী।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: