মঙ্গলবার ১২ মে, ২০২৬

রামগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত

11 May, 2026 10:29:23
রামগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা আজ ১১ মে সোমবার উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমন্বয় সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ এমরান হোসেনের সভাপতিত্বে সহকারি শিক্ষা অফিসার সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব কাজী আতিকুর রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের সন্মানিত ইন্সট্রাক্টর মাধব চন্দ্র মজুমদার। এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার ৬৯ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ৯২ টি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বৃন্দ।
এ সময় নব যোগদান কৃত উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমানকে উপজেলা শিক্ষা অফিসার ও শিক্ষকদের পক্ষ হতে ফুল দিয়ে বরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে শিক্ষার গুনগত মানোন্নয়নে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মাধব চন্দ্র মজুমদার,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ এমরান হোসেন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার ফরিদ উদ্দিন সহ প্রমূখ।

 

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport