রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মধু | বিডি-প্রেস 24 ডট কম
হোম / রাজনীতি / বিস্তারিত

রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মধু

3 June 2026, 5:19:51

রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মধু

মোঃ ইমরান মুন্সি, ঝালকাঠি প্রতিনিধি:

​ঝালকাঠি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধুকে রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (০১ জুন) মাগরিবের নামাজের পর তাকে গ্রেপ্তার করা হয়।

​মঙ্গলবার (০২ জুন) বিকেলে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

​পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ আল মাসুদ মধু ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠি এলাকার আব্দুল মন্নানের ছেলে। ২০২১ সালের ৩০ অক্টোবর তিনি ঝালকাঠি জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

​গ্রেপ্তারের বিষয়ে ঝালকাঠি সদর থানার ওসি মাহমুদ হাসান বলেন, ‘ধানমন্ডি থানায় দায়ের করা একটি মামলায় আব্দুল্লাহ আল মাসুদ মধুকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ঝালকাঠিতেও একাধিক মামলা রয়েছে।’

​ওসি আরও জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাকে ঝালকাঠিতে নিয়ে আসা হবে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard